উত্তরপ্রদেশের স্কুলে সংখ্যালঘু পড়ুয়াকে চড়! ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

ক্লাসের মধ্যে সংখ্যালঘু পড়ুয়াকে চড়! আর তা মারতে হিন্দু শিশুদের প্রশয় দিচ্ছেন এক শিক্ষিকা। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি স্কুলে এমনই ঘটনা ঘটেছে। আর সেই স্কুলের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা প্রকাশ্যে আসতেই জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও কবে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্কুলের ওই ভাইরাল ভিডিওতে  বেশ কিছু বিতর্কিত বক্তব্য বলতে শোনা যাচ্ছে ওই শিক্ষিকাকে। এমনকি ক্লাসে যত মহামেডন বাচ্ছা আছে তাদের মারার কথাও বলছেন অভিযুক্ত ওই শিক্ষিকা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads