প্রবল বর্ষণে ভাসছে দিল্লি, জল থৈ থৈ জি-২০ সামিটের ভেনু ভারত মণ্ডপম 

 রাত থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি। জল জমে গিয়েছে শহরের একাধিক রাস্তায়। এমন কী জি-২০ সামিটের ভেনু ভারত মণ্ডপমেও জল ঢুকে গিয়েছে। সাজানো গোছানো মঞ্চ একেবারে জল থৈ থৈ দশা। গতকাল এখানেই একাধিক অনুষ্ঠান হয়েছিল। উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। সোশ্যাল মিডিয়ায় সেই অবস্থার ভিডিও শেয়ার করেছে কংগ্রেস। কটাক্ষ করে কংগ্রেস লিখেছে মোদী সরকারের বিকাশ জলে হাবুডুবু খাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ জলে সাঁতার কাটছে। গতকাল এই মঞ্চেই হাজির ছিলেন তাবর রাষ্ট্রপ্রধানরা। রাতারাতি বৃষ্টিতে জলে ভাসছে সেই মহামণ্ডপম।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads