নারী শক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর মন্তব্য যোগীর
লোকসভায় পাস হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। আজ রাজ্যসভায় পেশ করা হবে বিলটি। কংগ্রেস, সমাজবাদী পার্টি সকলেই বিলটিকে সমর্থন করেছে। কাজেই রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাসে যে কোনও বাধা থাকবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন যোগী আদিত্যনাথ। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর যোগী আদিত্যনাথ বলেেছন দেশকে এগিয়ে নিয়ে যাবে মহিলারাই। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাসের পর প্রশংসায় এমনই বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন দেশের মহিলারাই এগিয়ে নিয়ে যাবে গোটা দেশকে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি