'নতুন ভারত নতুন অধিকার', মহিলা সংরক্ষণ বিল পাসের পর বিজেপি সদর দফতরে বার্তা মোদীর

মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী মোদীকে সংবর্ধনা দিলেন বিজেপির মহিলা কর্মীরা। দিল্লিতে বিজেপির পার্টি অফিসে সকাল থেকে উৎসবের মেজাজ। নির্মলা সীতারমন থেকে শুরু করে স্মৃতি ইরানি, লকেট চট্টোপাধ্যায়, মীনাক্ষী লেখি সহ একাধিক মহিলা বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রী মোদীকে সংবর্ধনা দেন। সেখানেই প্রধানমন্ত্রী মোদী দেশের মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন নতুন ভারত নতুন গণতন্ত্রের প্রতিশ্রুতি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে পেরেছে সেটাতেই তিনি খুশি। তিনি আরও বলেছেন দেশবাসী তাঁদের এই সুযোগ তৈরি করে দিয়েছেন তার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন দেশবাসীকে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads