নিউইয়র্কে ফের ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি

 ফের নিউইয়র্কে ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি। একমাসে এই নিয়ে দু’‌বার। কুইন্সে একটি মন্দিরের বাইরে গান্ধী মূর্তি ভেঙে ফেলে দুষ্কৃতিরা (Mahatma Gandhi statue)। মঙ্গলবার দুপুরের ঘটনা। মূর্তিতে প্রথমে বিভিন্ন রঙ দিয়ে অশ্রাব্য ঘৃণাসূচক কথা লেখা হয়। তারপর হাতুড়ি দিয়ে মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে ফেলে ওই ৬ জন।

জানা গেছে, একটি সাদা মার্সিডিজ বেঞ্জ এবং একটি গাঢ় রঙের গাড়িতে করে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় (Mahatma Gandhi statue)। অন্য গাড়িটি ভাড়া করা টয়োটা ক্যামরি হতে পারে বলে পুলিশের অনুমান। নিউইয়র্কের আইনসভায় নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত সদস্য জেনিফার রাজকুমার বলেছেন, ‘‌গান্ধী মূর্তি ভাঙচুরের ঘটনা আমাদের বিশ্বাসের ওপর আঘাত।’‌

জানা যাচ্ছে, খালিস্তানি এবং উগ্র বামপন্থীরা মূর্তি ভাঙার সঙ্গে যুক্ত রয়েছে (Mahatma Gandhi statue)। গত বছরের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার ডেভিসে গান্ধীর একটি মূর্তির পা এবং মাথার অর্ধেক কেটে ফেলা হয়। তবে পুলিশ যে ভিডিও প্রকাশ করেছে তাতে সন্দেহভাজনদের শ্বেতাঙ্গ বলে মনে করা হচ্ছে। দু’‌সপ্তাহ আগে, ৩ আগস্ট ৭ বছর পুরোনো একটি মূর্তি ভাঙা হয়েছিল। ওই মূর্তিটি ছিল শ্রী তুলসী মন্দিরের বাইরে।’খবর দ্য ওয়ালের  /এনবিএস/ ২০২২/একে

Walton Ads