রাহুলের ভারত জোড়োয় জুড়েছে শিশুরা, নির্বাচন কমিশনে নালিশ কেন্দ্রের শিশু কমিশনের
কেরলে (Kerala) রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) যোগ দিয়েছে শিশুরা (Children)। কংগ্রেসের অনুগামী সংগঠন নেহেরু বাল মঞ্চ শিশুদের সামিল করেছে রাহুলের পাশে।
সংবাদ মাধ্যমে এই ছবি দেখে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী আইনে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের (ECI) কাছে নালিশ ঠুকেছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।
তাদের বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের সামিল করা আইন বিরুদ্ধ। কমিশন দলগুলিকে স্বীকৃতি দেওয়ার সময় বলে দেওয়া হয়, একমাত্র প্রাপ্ত বয়স্করাই দলের সদস্যপদ হতে পারবে। রাজনীতির কাজেও প্রাপ্ত বয়স্করাই শুধু যোগ দিতে পারবে।
কংগ্রেসের পদযাত্রায় শিশুদের যুক্ত করে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ তারা স্বেচ্ছায় যোগ দেয়নি। এটা জোরপূর্বক যুক্ত করা। কমিশন যেন কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, দাবি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে