মোহনবাগান তাঁবুতে সৌরভ, বৈঠক সচিব দেবাশিসের সঙ্গে, ময়দানে প্রবল জল্পনা


আচমকা মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Mohun Bagan)। কী কারণে তিনি সবুজ মেরুন তাঁবুতে গেলেন, সেই নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। ক্লাব সচিব দেবাশিস দত্তের (Debashis Dutta) সঙ্গে আলোচনাও সারবেন।
সিএবিতে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সৌরভ গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। এমনকি বিজয়া সম্মিলনী সারতে গিয়েছিলেন জর্জ টেলিগ্রাফ ক্লাবেও। এবার মোহনবাগান ক্লাবে যাওয়ার বিষয়ে বহু কথা হচ্ছে। ২৯ অক্টোবর ডার্বি ম্যাচ রয়েছে আইএসএলের। সেই ম্যাচে সবুজ মেরুনের দূত হতে পারেন মহারাজ। কিন্তু তিনি পাবলিক ফিগার, সেই কারণে যে কোনও একটি ক্লাবের হয়ে প্রচার করলে বিতর্ক হতে পারে।

এমনিতেই মোহনবাগানে চলছে রিমুভ এটিকে স্লোগান। সেই বিতর্ক প্রশমিত করতে সৌরভকে কাজে লাগানো হতে পারেও বলে শোনা যাচ্ছে। সৌরভ অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলবেন। তিনি একটা সময় এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টরও ছিলেন। সেইসময় ওই দলে তাঁর শেয়ারও ছিল। তারপরে জানা যায়, তিনি এটিকে মোহনবাগানের থেকে শেয়ার তুলে নিয়েছেন। তারপরেও কী হিসেবে তিনি গঙ্গাপারের ক্লাবে পা রাখলেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

খবর দ্য ‍ওয়ালের /এনবিএস/২০২২/এক

Walton Ads