জবি সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১৭মার্চ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিবিএ ভবনের নিচ তলায় 'বঙ্গবন্ধু ও আগামীর শিশু' ব্যানারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জবি সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আসফিকুর রহমান মঙ্গলবার (১৪ মার্চ) প্রতিযোগিতার বিষয়টি জানান।

তিনি বলেন, প্রতিযোগিতায় 'ক' বিভাগে ১ম থেকে ৩য় শ্রেণী, 'খ' বিভাগে ৪র্থ থেকে ৭ম শ্রেণী এবং 'গ' বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতায় আর্ট পেপার সরবরাহ করা হবে। এবং অন্য সামগ্রি প্রতিযোগিকে নিয়ে আসতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত শিল্পকর্মে তিন বিভাগে ৯টি পুরস্কার, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads