প্রথমবারের মতো সার্বিয়ায় গার্মেন্টস কর্মী পাঠালো বার্ডস এয়ার
বাংলাদেশের ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’-এই প্রথম ইউরোপের দেশ সার্বিয়ায় কোনো নারী গার্মেন্টস কর্মী পাঠিয়েছে। সাবানা নামের এই কর্মী সার্বিয়ার ইএউ টেক্সটাইলে স্যাম্পলম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে ভালোভাবে কাজ করে যাচ্ছেন। আরও কয়েকজন নারী গার্মেন্টস কর্মীকে ইউরোপে পাঠানোর জন্য ভিসা প্রক্রিয়াধীন রয়েছে।
‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’-প্রথম জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা সফলভাবে ইউরোপে দক্ষ পুরুষ গার্মেন্টস কর্মী পাঠিয়ে সুনাম কুড়িয়েছে। এই সাফল্যে উজ্জীবিত হয়ে এই প্রথম বাংলাদেশ থেকে ইউরোপের সার্বিয়ায় নারী গার্মেন্টস কর্মী (স্যাম্পলম্যান) কর্মী পাঠিয়েছে ‘বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেড’।