সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি সময় রোববার (১২ জুন) বেলা দেড়টার দিকে রাজধানী রিয়াদে সড়ক দূর্ঘটনায় রাকিবুল হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তার পিতার নাম- মো. চাঁন মিয়া, বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় গ্রামে। নিহত রাকিবুলের তিন বছরের এক ছেলেও আছে।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, নিহত রাকিবুলের বাবা হাসান চাঁন মিয়া খুব গরিব মানুষ। ইউনিয়নের সিডস্টোর বাজারে চায়ের দোকান করে সংসার চালায়। সংসারে স্বচ্ছলতা ফেরাতে টাকা ঋণ করে ছেলেকে গত ১’জুন সৌদিতে কাজের জন্য পাঠান। কিন্তু রোববার খবর আসে ছেলে গাড়িচাপায় মারা গেছেন।
নিহতের বাবা চাঁন মিয়া বলেন, চার লাখ টাকা ঋণ করে ছেলেকে বিদেশে পাঠাই। রোড ক্লিনারের কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যায় রাকিবুল। কিন্তু সৌদি যাওয়ার ১২ দিন পরই গাড়ি চাপায় ছেলে মারা গেল সে।