সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সজীব মিয়া ২৭নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সজীব মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার শাহাপুর-মাইজহাটি এলাকার বাবুল মিয়ার সন্তান।
জানা যায়, গত রবিবার(২৭ নভেম্বর) দিবাগত রাতে কাজে যাওয়ার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মিয়ার মৃত্যু হয়।
পরিবারের সুখের আশায় ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সজীব মিয়া। কাজ করতেন সৌদিআরবে একটি কোম্পানিতে।কিছু দিনের মধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।
এদিকে সজীব মিয়ার মৃত্যুর সংবাদে নিজ এলাকাজুড়ে এবং পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।
মৃত সজীব মিয়ার মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে,পরিবারের পক্ষ থেকে সজীব মিয়ার মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠাতে সকল ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেছেন।
এনবিএস/ওডে/সি