কানাডায় সড়ক দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলেসহ নিহত ৪
নাডার টরেন্টো নগরীর ডুনবাসে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরো মারাত্মক আহত হয়ে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখার পর নিবিড় কুমার মারা যান।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ২৪ মিনিটে এই দূর্ঘটনা ঘটে। এরপর জরুরি নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনা স্থলেই ২০ বছর বয়সী এক যুবক ও এবং এক যুবতী নিহত হন। এছাড়া আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। হাসপাতালে যার মৃত্যু হয়েছে তার বয়স ১৭ বছর। হাসপাতালে ভর্তি অপর জন গাড়ির ২১ বছর বয়সী চালক।
নিহতরা হলেন- আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ এবং নিবিড় কুমার (কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে)।
টরোন্টো ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং গাড়িতে আটকে পড়াদের উদ্ধার করে।
হাইওয়ে পুলিশ সার্জেন্ট কেরি শ্মিড টুইটারে এক ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনা কবলিত গাড়িটি ৪ জন যাত্রী নিয়ে দুন্দাস স্ট্রিটের দক্ষিণমুখ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কংক্রিটে সজোরে আঘাত করে। এসময় গাড়িটিতে আগুন ধরে যায়।
তদন্তকারী কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি যোগ করেন। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিশ্চিত করেছেন, ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সেখানে একজন মারা যান। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কানাডায় বসবাসরত প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর তার ফেসবুকে দুর্ঘটনাটির খবর শেয়ার দিয়ে লিখেছেন, টরন্টোর বাংলাদেশি কমিউনিটি শোকবিহবল। সেই পোস্টে একাধিক কমেন্টে দাবি করা হয়েছে, ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একাধিক বাঙালি রয়েছেন। তবে বিষয়টির পুরোপুরি সত্যতা পাওয়া যায়নি।
এনবিএস/ওডে/সি