রোববার অ্যাঞ্জেলাকে শেষ দেখা দেখবে টরন্টোবাসী
১.অ্যাঞ্জেলার কাছে যাবেন আজ বাবা জেমস সুনাম বারৈ।গতকালই তিনি টরন্টো এসেছেন। আজ সন্ধ্যায় বাবা- মেয়ের সাক্ষাত ঘটবে। এ এক অন্যরকম দেখা হওয়া। যে দেখা হওয়া পৃথিবীর কোনো বাবা দু:স্বপ্নেও প্রত্যাশা করেন না। কিন্তু কারো কারো জীবনে সেই ঘটনাই ঘটে।
২. অ্যাঞ্জেলাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন বাবা। অ্যাঞ্জেলারও অন্যরকম বাড়ী ফেরা। যে ফেরা পৃথিবীর কোনো বাবা- মা, কেউই দুঃস্বপ্নেও প্রত্যাশা করে না। বাবার সঙ্গে অ্যাঞ্জেলা সেভাবেই বাড়ী যাবে। তার মা এডলিন মিতালী বারৈ মেয়ের জন্য অপেক্ষায় আছেন।
৩. যাবার আগে অ্যাঞ্জেলাকে আনুষ্ঠানিক বিদায় জানাবে টরন্টো।রোববার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ইটোবিকোর লোটাস ফিউনারেল অ্যান্ড ক্রিমেশন সেন্টারে হবে এই বিদায় আয়োজন। অ্যাঞ্জেলার বন্ধুরা, স্বজন, কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অ্যাঞ্জেলাকে বিদায় জানাবে, চির বিদায়! কী কঠিন বিদায় আয়োজন!
৪.আহা অ্যাঞ্জেলা! আহা অ্যাঞ্জেলা! ভালো থাকিস মেয়ে তুই, খু- উ-ব ভালো থাকিস।
এনবিএস/ওডে/সি