ফেসবুক লাইভে এসে সৌদিতে রেমিট্যান্স যোদ্ধার আত্মহত্যা

সৌদি আরবের দাম্মাম শহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে আত্মহত্যা করেছেন বাংলাদেশি প্রবাসী আরিফুল ইসলাম নয়ন নামের এক যুবক।
 মৃত প্রবাসী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন আরিফুল।

গত বছরের এপ্রিল মাসে নিজের সব জমানো টাকা এবং ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য পাড়ি জমান।কিন্তু গত ১০ মাসেও কাজ না পেয়ে ইকামা করতে পারেননি। একদিকে সংসারের চিন্তা আর ঋণের চাপ। অন্যদিকে, ইকামা না হওয়ায় কোনো কাজে যোগ দিতে না পারায় মারাত্মক দুশ্চিন্তায় ছিলেন। যার ফলে, গত কয়েক মাসে বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে পড়েন। সবশেষ এসব কারণ দেখিয়ে ফেসবুক লাইভে এসে গলায় গামছা পেঁচিয়ে নিজ বাসার পাশে আত্মহত্যা করেন নয়ন।

খবর পেয়ে সৌদি পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে, প্রবাসী নয়নের মরদেহটি স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads