দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)। নিহত সবার বাড়ি ফেনী জেলা সদর ও দাগনভূইয়া উপজেলায়।
গুরুতর আহতরা হলেন ফেনীর দাগনভূইয়ায় আনিসুল হক মিলন (৩৮) ও গোপালগঞ্জের নাহিদ আমমেদ (৩৫)।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খোঁজখবর রাখছেন।
এনবিএস/ওডে/সি